| ছবি: সংগ্রহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আ.ন.ম শামসুল ইসলাম বলেন, ‘তাহের ভাইয়ের হাত ধরে আমি ইসলামী আন্দোলনে এসেছি। আনোয়ারাবাসীর গর্ব অধ্যক্ষ আবু তাহের ১৯৭০ সাল থেকে তিনি এদেশে ইসলামী আন্দোলনের অগ্রনায়ক হিসেবে কাজ করেছেন।’ শনিবার (৩০ মে) রাতে চট্টগ্রামের আনোয়ারার কালাবিবির দিঘি মোড়ে একটি কমিউনিটি সেন্টারে আনোয়ারা ইসলামিক সেন্টার আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ও ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু তাহের স্মরণে ‘স্মৃতিতে অম্লান’ স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। কেন্দ্রীয় পরিষদের এসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান বলেন, চট্টগ্রামের ইসলামী আন্দোলনকে সঠিক নেতৃত্বের মাধ্যমে আবু তাহের ভাই এগিয়ে নিয়েছিল, তাঁর অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। চট্টগ্রাম ১৫ আসনের এমপি শাহজাহান চৌধুরী বলেন, ১৯৭০ সালে নির্বাচনের পর অধ্যক্ষ আবু তাহেরর সাথে আমি ছায়ার মতো কাজ করেছি, পরবর্তীতে দেশের কেয়ারটেকার আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে তিনি মাঠে অগ্রণী ভুমিকা পালন করেছেন। যুবকদের মাঝে তিনি ইসলামি আন্দোলনকে দ্রুত ছড়িয়ে দিয়েছেন। আনোয়ারা ইসলামী সেন্টারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গণির সভাপতিত্বে, স্মারক গ্রন্থ স্মৃতিতে অম্লান প্রকাশনা পরিষদের সদস্য সদস্য সচিব সিরাজুল ইসলাম ও সদস্য মোহাম্মদ আবুল হাছান খোকা এবং সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহ’র যৌথ সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগরী আমীর মোহাম্মদ নজরুল ইসলাম, অঞ্চল টিম সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, বিএনপির সাবেক উপজেলা সেক্রেটারী হুমায়ূন কবির আনসার, এনসিপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জোবাইরুল ইসলাম মানিক, নেজামে ইসলাম চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউল হাসান জিয়া, চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট শামসুদ্দিন আহমদ মির্জা, চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানি, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, অ.ক.ম ফরিদুল আলম, বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, সদরঘট থানা আমীর অধ্যাপক আবদুল গফুর, পাচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, অধ্যক্ষ আবদুস সালাম আনোয়ারী, মোহাম্মদ শহীদুল্লাহ্, নাছির উদ্দীন শাহ, আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে অস্ট্রেলিয়া থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু তাহেরের জ্যেষ্ঠ পুত্র ড. ফারুক আমিন।