প্রকাশ :: ... | ... | ...

উত্তর গুয়াপঞ্চকে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চকে সড়ক ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উত্তর গুয়াপঞ্চক এলাকার কালোর বাপের বাড়ি আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা উপ সহকারী প্রকৌশলী রাকিব হোসাইন। এসময় উপস্থিত ছিলেন, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যপ্রার্থী মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা নুরুল আলম, মো. নুরু মিয়া, কৃষক দল নেতা জসিম উদ্দিন কন্ট্রাক্টর, জিসাস দক্ষিণ জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ, নাজিম উদ্দিন শাহ্, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ বাদশা প্রমুখ। ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যপ্রার্থী মো. জসিম উদ্দিন বলেন, ‘সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন কার্যক্রম পৌঁছে দিতে কাজ করছেন। দীর্ঘ ১৭ বছর ধরে এই সড়ক দিয়ে যাতায়াত প্রায় শতাধিক পরিবার কস্ট পাচ্ছিলেন পানি ও কাঁদা মাটিতে। উপজেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত ড্রেন ও সড়কে দুর্ভোগ দূর হলো তাদের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।' তিনি আরও বলেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। আশা করছি গুয়াপঞ্চক এলাকার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’