প্রকাশ :: ... | ... | ...

কোরবানির ঈদে ২১০০ পরিবারের পাশে ব্যবসায়ী


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের আনোয়ারায় ২১০০ পরিবারের কাছে কোরবানির মাংস বিলিয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী, তাসনিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোজাম্মেল হক। মূলত এলাকার মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগিতে প্রতিবছরই তিনি এই উদ্যোগ নেন। ঈদুল আযহার দ্বিতীয় দিনে শুক্রবার মোজাম্মেল হক চাতরী গ্রামের নিজ বাড়িতে বড় আকারের ১২টি গরু কোরবানি দেন। কসাই, ভাই, বন্ধু মিলিয়ে প্রায় ৩৫ জন লোক মাত্র দুই ঘন্টায় এসব মাংস প্রসেসিং শেষে মোজাম্মেলের নিজ এলাকা চাতরী ও বৈরাগের দুই ইউনিয়নের ২১শ পরিবারের ঘরে এসব মাংস পৌঁছে দেন। এ প্রসঙ্গে শিল্পোদ্যোক্তা মোজাম্মেল হক বলেন, 'প্রত্যেক সামর্থবানের সম্পদে তার প্রতিবেশীর হক আছে। আল্লাহ আমাকে এই খেদমত করার সৌভাগ্য দিয়েছেন। এসব লুকিয়ে করতেই আমি ভালোবাসি। নিজের এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। সব শুকরিয়া আল্লাহর জন্য।' স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর ধরে রমজান ও কুরবানীতে মোজাম্মেল হক এভাবে এভাবে ঈদে আনন্দ ভাগাভাগি করেন। সারাবছর জুড়ে মানুষের বিপদে আপদে পাশে থাকেন। প্রতিবছর এই সময়ে তার বাড়িটি হয়ে উঠে এলাকার মানুষের সম্প্রীতির বন্ধন।