| ছবি: সংগ্রহীত
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান তুলে ধরেন এবং তার আদর্শ বাস্তবায়নে সকলের প্রতি আহ্বান জানান। পরে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আবু বক্কর সওদাগরের সভাপতিত্বে আবু বক্কর লিটনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন মাসুদ, এম. মনছুর উদ্দীন, বিএনপি নেতা আবদুল মইয়ূম চৌধুরী ছোটন, দিদার হোসেন চৌধুরী, আজিজুল হক, আবদুল করিম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাইল বিন মনির, রুবাইয়াত খান শিফাত, সদস্য মোফাচ্ছল হোসেন জুয়েল, শফিউল আলম চৌধুরী, কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন, বিএনপি নেতা আবদুল আজিজ, বজল আহমদ, আনোয়ার, আকতার কামাল, নুরুল আনোয়ার, জসিম উদ্দিন, মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা ফেরদৌস, যুবদল নেতা এরফানুর রশিদ, তানভীর উদ্দিন আরিফ, দিদারুল ইসলাম, জুয়েল, লোকমান, সোহেল, হারুন, এনাম, হানিফ, হোসেন মিঠু, লিটন, অহিদ, ছাত্রদল নেতা সাহেদ, সাকিব, মোবারক, রিহাজ, আশফি, রিয়াদ, সাইদুল, জুনাইদ, মেহেদী, হিরু, ঈশান, রাফি, ওহাবসহ পরৈকোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।