| ছবি: সংগ্রহীত
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম এমপি বলেন, ১৯৮১ সালে একদল পথভ্রষ্ট সেনা কর্মকর্তা রাতের আঁধারে নির্মমভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে। তিনি বেঁচে থাকলে দেশ আরও এগিয়ে যেত এবং সোনার বাংলায় পরিণত হতো। তার শাহাদাতের মধ্য দিয়ে দেশ এক ধাপ পিছিয়ে যায়। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সংগঠনের সকল নেতাকর্মীদের মাদক থেকে সম্পূর্ণ দূরে থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বুধবার (৩ জুন) আছরের নামাজের পর আনোয়ারা মডেল মসজিদে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আনোয়ারা উপজেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াহেদ সুমন, সদস্য শাহরিয়া ইকবাল, জিয়াউর রহমান, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মো. আরমান হোসেন, শিহাব, এরশাদ সিকদার, মো. মহিউদ্দিন, মো. রহিম উদ্দিন, ওয়াছিম নোমান, এরশাদ, মো. মামুন, হুময়ুন, সিয়াম, আরমান, বোরহান, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি জিহান, শেখ আব্দুল্লাহ, আবু সৈয়দ, নেজাম উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম, শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাঈদ, বরমা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সাকিবসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।