প্রকাশ :: ... | ... | ...

হযরত শাহ্ মোহছেন আউলিয়া রহ. ওরশ শনিবার


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

মহান আধ্যাত্মিক অলি হযরত শাহ্ মোহছেন আউলিয়া রহ. বার্ষিক ওরশ আগামীকাল শনিবার (২০ জুন) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এলাকার মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে ৫ লক্ষাধিক ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হওয়ার আশা প্রকাশ করছেন মাজার পরিচালনা কমিটি। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে মাজার পরিচালনা কমিটি ওরশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মাজার পরিচালনা কমিটির যুগ্ম মুতাওয়ালী আলহাজ্ব এসএম ফজলুল করিম, এমএম জহিরুল ইসলাম, সদস্য আলহাজ্ব এসএম আবু তাহের মিয়া, এসএম নুরুল আলম মাষ্টার, এসএম জহির উদ্দীন, এসএম নজরুল ইসলাম, আলহাজ্ব এসএম আবদুল মোতালেব, এসএম ইউনুচ মিয়া, এসএম ছাদেক বাবুল, এসএম মোস্তাফিজুর রহমান, এসএম ইয়াহিয়া করিম, এসএম শওকত আজিজ, এসএম ফারুক, আলহাজ্ব এসএম নেজাম উদ্দীন, এসএম দিদারুল ইসলাম, আলহাজ্ব এসএম আসহাব উদ্দীন, এসএম সেলিম, এসএম জসিম উদ্দীন, এসএম মনছুর, এসএম লোকমান, এসএম বেলাল, এসএম জসিম উদ্দীন, এসএম কফিল উদ্দীন, মো. হামেদ হাসান, এসএম হাবিবুর রহমান ও এসএম শহিদুল ইসলাম সাজ্জাদ। বক্তারা জানান, ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওরশের আগেরদিন থেকে লাখ লাখ ভক্ত উপস্থিত হয়। ভক্তদের সুবিধার্থে আমরা প্রশাসনের পাশাপাশি মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি। ওরশ সূচির মধ্যে রয়েছে, খতমে কোরআন, মিলাদ, জিকির, জেয়ারত, কাওয়ালি ও ভক্তিমূলক গানের আসর, বিশেষ মোনাজাত, ফাতেহা ও তবারুক বিতরণ। ওরশে অংশ নিতে আসা লোকজনের সার্বিক নিরাপত্তায় থানা পুলিশ মোতায়েন থাকবেন। যানবাহন ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়োজিত থাকবেন। এদিকে ওরশ উপলক্ষে ইতিমধ্যে মাজার প্রাঙ্গণ তথা পুরো রুস্তমহাট বাজার, বটতলী ইউনিয়ন সাজ সাজ রব পড়ে গেছে। মাজার জেয়ারতে দুরদূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেছে। যুগ্ম মোতয়াল্লী এসএম জহিরুল ইসলাম বলেন, ‘ওরশে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ-লাখ আশেক ভক্তগণ দরবারে আসেন। ওরশকে ঘিরে বটতলী রুস্তমহাট ও আশপাশ এলাকায় ভক্তরা খতমে কোরআন, জিকিরও ধর্মীয় গানের আসরের আয়োজন ছাড়াও পুরো এলাকায় মেলা বসে। ইতিমধ্যে সবধরণের প্রস্তুতি শেষ হয়েছে।’ আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ওরশের একদিন আগে থেকে আনোয়ারা থানা পুলিশের পাশাপাশি জেলা থেকে অতিরিক্ত পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়োজিত থাকবেন।