প্রকাশ :: ... | ... | ...

ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস, কয়েক ঘণ্টা পর মিলল নরসুন্দরের ঝুলন্ত লাশ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

ফেসবুকে সবার কাছে ক্ষমা চেয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের আনোয়ারার বটতলীতে নেপাল রবি দাশ (২৬) নামের এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বটতলী রুস্তমহাট বাজারের একটি সেলুনের দোকান থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। এরআগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন’ লিখে একটি পোস্ট করেন তিনি। কয়েক ঘন্টাপরই নিজের ব্যবসা প্রতিষ্ঠান সেলুনের ভেতরে ঝুলন্ত লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেপাঠিয়েছে পুলিশ। নেপাল রবি পূর্ব বটতলী গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত সুনীল রবি দাশের ছেলে। ছয় ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। নেপাল ও তাঁর এক ভাই মিলে সেলুনের দোকানটি পরিচালনা করতেন বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয়রা জানায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নেপাল রবি দাশ তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন।’ স্ট্যাটাসটি দেখারপর তার সহকর্মী ও স্বজনরা দ্রুত সেলুনে এসে ভীড় করেন। এসময় সেলুনের দরজা বন্ধ থাকলেও দরজায় কোন তালা লাগানো ছিলনা, স্বজনরা সেলুনের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।’