প্রকাশ :: ... | ... | ...

বিআরডিবির প্রশিক্ষণ কর্মশালা ও বিনামূল্যে গাছের চারা বিতরণ


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে আয়বর্ধন মূলক প্রশিক্ষণ কর্মশালা ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার বিআরডিবির কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আনোয়ারা বিআরডিবির সভাপতি মোশারফ হোসেন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন। অনুষ্ঠানে উপজেলা বিআরডিবি অফিসার মিতালী সেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।