| ছবি: সংগৃহীত
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে পঙ্গু করে দেয়। তরুণ সমাজকে এই বিষাক্ত ছোবল থেকে বাঁচাতে হলে পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এরা জাতির শত্রু, তাদের সামাজিকভাবে বয়কট ও ঘৃণা করতে হবে। কোনো মাদক কারবারি মারা গেলে তার লাশ গোসল, জানাজা বা কবর দেওয়ার ক্ষেত্রে যেন এলাকাবাসী সহযোগিতা না করে সে আহবান জানাচ্ছি।’ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় ‘সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে জুয়া, চুরি-ডাকাতি, মাদক বিক্রি ও সেবন রোধে জনসচেতনতা বৃদ্ধি‘র লক্ষ্যে আয়োজিত র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উত্তর হাজীগাঁও গণপাঠাগার ও প্রবাসী কল্যাণ সমিতির যৌথ আয়োজনে এতে বক্তব্য রাখেন আনোয়ারা থানার এসআই মো. শাহ আলম, রতন, শেখপাড়া সোসাইটি সহ সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, মাহাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর সবুর, ইউপি সদস্য আলী আজগর, শাহেদুর আলম। যুবদল নেতা মুরাদুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য হাসান মাহমুদ, এরশাদুল হক জুয়েল, এরশাদুল ইসলাম, জিয়াউর রহমান, ইমাম হোসেন, আবদুল আল নোমান, ফারুক হোসেন মুন্না, রাশেদুল ইসলাম, ইমরুল, ফয়সাল, পারভেজ, শাহেদ খান মুন্না, জুয়েল, তারেক, ইসাত, ইমন, অপু, মোহররম, রায়হান প্রমূখ।