প্রকাশ :: ... | ... | ...

তরুণ সমাজসেবক শাকিল বিন ইসলামকে ইউপি সদস্য হিসেবে দেখতে চায়—এলাকাবাসী


সংযুক্ত ছবি

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সারাদেশের ন্যায় চট্টগ্রামের আনোয়ারায়ও বইছে নির্বাচনী হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন একটাই আলোচনা—কে হচ্ছেন আগামী দিনের যোগ্য জনপ্রতিনিধি। এ ধারাবাহিকতায় বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক ৪ নম্বর ওয়ার্ডে সর্বস্তরের আপামর জনগণ ও তরুণ সমাজের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন তরুণ সমাজসেবক মুহাম্মদ শাকিল বিন ইসলাম। এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড পরিচালনা এবং জনগণের বিপদে-আপদে পাশে থাকায় স্থানীয় তরুণ সমাজসেবক শাকিল বিন ইসলামকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য (মেম্বার) পদে দেখতে চান এলাকাবাসী। দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সক্রিয় থেকে তিনি সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন। তরুণদের খেলাধুলা ও সামাজিক কাজে উৎসাহিতকরণসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন।