| ছবি: সংগ্রহীত
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে, ইসলামপুর ইউনিয়নের অভিযুক্ত জাহাঙ্গীরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। এর আগে ১৮ এপ্রিল দুপুরে ভুক্তভোগী গ্রামের একটি দোকানে গিয়েছিল। স্থানীয়দের মতে, সেদিন বিকেলে তারা কান্নার আওয়াজ শুনে সন্দেহ করেন, কিন্তু প্রথমে তা গুরুত্ব দেওয়া হয়নি। পরে মেয়েটির অবস্থা গুরুতর হলে, পরিবার ও স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান। এঘটনায়, ভুক্তভোগীর মা ছন্দ নাম (খ) বাদি হয়ে মামলা দায়ের করেন,মেয়ের বাবা ছন্দ নাম (ক) বলেন, ঘটনার দিন মেয়েটি খুব আতঙ্কিত হয়ে কান্না করছিল, পরে তার শরীরে রক্তক্ষরণ দেখা গেলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের দাবি, এ ধরনের বর্বরতা এলাকায় আগে ঘটেনি, তারা অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছি, এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।