| ছবি: সংগ্রহীত
তীব্র তাপদাহে জনসাধারণের স্বস্তি দিতে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের ত্রাণ ও দুর্যোগ মোকাবিলা সেলের উদ্যোগে গৃহীত দেশব্যাপী শরবত বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, এয়াছিন নগর পেঁলাটিলা শাখার উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে এয়াছিন নগরের ফকিরটিলা এলাকায় পথচারী, শ্রমজীবী মানুষ ও স্থানীয়দের মাঝে উন্মুক্তভাবে শরবত বিতরণ করা হয়। প্রচণ্ড গরমে এমন মানবিক উদ্যোগে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। শরবত গ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচির ধারাবাহিকতা কামনা করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন, উপজেলা ‘খ’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ আবু তৈয়ব মাস্টার, উপজেলা ‘গ’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ নাজিম উদ্দীন, যুবদল নেতা মোহাম্মদ দুলাল, হাফেজ মোহাম্মদ রাব্বি। উদ্বোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনসুর সওদাগর। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলিখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আবদুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ফারুক উদ্দীন, সহ-সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ, প্রবাসী সদস্য মোহাম্মদ সুমন, সাংগঠনিক সম্পাদক রিমন উদ্দীন, অর্থ সম্পাদক মোহাম্মদ সামির, প্রচার সম্পাদক রবিউল হোসেনসহ ফকিরটিলা বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মানবসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চা বৃদ্ধি পায়। বর্তমান তাপদাহের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সময়োপযোগী। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।