প্রকাশ :: ... | ... | ...

কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও ভিক্ষুসহ ৫ জন নিহত, আহত-১০


সংযুক্ত ছবি

| ছবি: এম. মনছুর আলম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ও লোহাগাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভিক্ষু, মোটরসাইকেল আরোহী ও বাসের যাত্রীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দোহাজারী, মালুমঘাট ও চিরিংগা হাইওয়ে পুলিশ পৃথক ভাবে নিহতদের মরদেহ উদ্ধার করেন। এ দুর্ঘটনায় অন্তত ৮জন ব্যক্তি কমবেশি আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টার মধ্যে কক্সবাজার মহাসড়কে পৃথক তিনটি দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। পরে গাড়িটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে। এতে গাড়িতে থাকা আরও অন্তত ৫ জন আহত হয়। নিহতদের মধ্যে ইন্দাসারা ভিক্ষু প্রকাশ উচিমং মগ (৪৪) নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার চৌধুরী পাড়ায়। অন্য নিহত দুইজন ও আহত ব্যক্তিদেরদের পরিচয় তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি। অপরদিকে, মহাসড়কের চকরিয়াস্থ হারবাং স্টেশনের অদূরে সকাল সাড়ে ৭টার দিকে যাত্রীবাহি পুরবী বাসগাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মিজানুর রহমান (৩২) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মিজানুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশ এলাকার বাসিন্দা। তিনি পেশাগত ঔষুধ কোম্পানির কাজে যাচ্ছিল বলে জানাগেছে। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করেন। অপরদিকে, মহাসড়কের মালুমঘাট স্টেশন এলাকার দক্ষিণ পাশে সকাল ৯টার দিকে যাত্রীবাহি বাস ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ ইউসুফ (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও অন্তত ৫জন আহত হয়েছেন। নিহত ইউসুফ চট্টগ্রামের চান্দগাঁও এলাকার বাসিন্দা বলে জানাগেছে। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতের উদ্ধার ও দুর্ঘটনা পতিত গাড়ী জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যায়। মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) জিয়া উদ্দিন সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো: আরিফুল আমিন বলেন, কক্সবাজার মহাসড়কে সকালের দিকে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ৫জন ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুর্ঘটনা পতিত গাড়ি গুলো জব্দ করেছে।