শিরোনামঃ

তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় ড.সলিমুল্লাহ খাঁ

এমকে হামিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এমকে হামিদ
ছবি: এমকে হামিদ

কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রি'র যৌথ উদ্যোগে সারাদেশের সংবাদকর্মী অংশগ্রহণে প্রশিক্ষণ, কর্মশালা ও সূধী সমাবেশে দেশবরেণ্য বিশিষ্ট গবেষক ড.সলিমুল্লাহ খাঁ উপস্থিত হন।

‎৪ জুলাই (শনিবার) দিনব্যাপী কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রি'র যৌথ উদ্যোগে ৩দিন ব্যাপী  সারাদেশের সংবাদকর্মী অংশগ্রহণে প্রশিক্ষণ, কর্মশালা, সূধী সমাবেশ, প্রশিক্ষণার্থীর মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ তিন জনকে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট চিন্তাবিদ ও গবেষক ড.সলিমুল্লাহ খাঁ। 

‎উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ এর প্রশিক্ষক ও ডেইলী ইন্ডাস্ট্রি'র সম্পাদক ড. এনায়েত করিম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর গণযোগাযোগ ও সাংবাদিক বিষয়ের সহকারী অধ্যাপক ড.দেলোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক এদিন এর সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি খন্দকার মোজাম্মদ হক, ডেইলী বাংলাদেশ এর সম্পাদক সাইদুর রহমান শহীদ ও কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্য থিং অং এবং হোটেল মোটেল জোন এর সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা প্রেসক্লাব পর্যটন বিষয়ক সম্পাদক, দৈনিক কালের সমাজ এর সম্পাদক মুকিম খান।

‎দেশবরেণ্য অতিথিদের উপস্থিতিতে সারাদেশে সংবাদকর্মীদের অংশগ্রহণে তিন দিনব্যাপি প্রশিক্ষণ, কর্মশালা, সূধী সমাবেশ ও প্রশিক্ষণার্থীদের মধ্যে নির্বাচিত তিন জনকে ক্রেস্ট প্রদান এবং অংশগ্রহণকারীদের সনদ বিতরণী অনুষ্ঠানটি কক্সবাজারস্থ ওয়াশ ট্রেনিং সেন্টারে জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রূপালী সৈকত এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন এর সঞ্চালনায় ও উপদেষ্টা হাফেজ সোহেল এর সুমধুর তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। 

‎কর্মশালা ও সুধী সমাবেশে প্রধান অতিথি ড.সলিমুল্লাহ খাঁ এর শিক্ষানীয় জ্ঞানগর্ভ আলোচনায় প্রশিক্ষণার্থী ছাড়াও অন্যান্য উপস্থিত প্রশিক্ষক এবং অতিথিরা মুগ্ধ হন। তিঁনি সাংবাদিকদের দেশ এবং দশের পক্ষে সর্বদা সতেষ্ট থাকার আহ্বান জানান। 

‎এদিকে প্রশিক্ষক আলোচকেরা তিন দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারী সংবাদকর্মীদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। নিউজের ইমেজ, ভিডিও, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার, ফ্যাক্ট-চেকিং এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কার্যকর সংবাদ পরিবেশনের কৌশল শিখান। বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর গণমাধ্যমের চাহিদার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সক্ষমতা উন্নয়ন এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল বিনিময় সম্পর্কে হিতাহিত নলেজ প্রদানই ছিল তিন দিনব্যাপী কর্মশালার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। অতিথিরা বলেন মহান পেশা সমাজের দর্পণকে প্রসারিত করতে এমন আয়োজন অতীবঃ গুরুত্বপূর্ণ। আয়োজকেরা আগামীতে আরো বৃহৎ আকারে ব্যতিক্রমী কর্মশালা আয়োজন করার প্রতিশ্রুতি দেন। এতে দেশবরেণ্য অতিথিরাও তা সাদরে গ্রহণ করেন।

‎উল্লেখ্য, কর্মশালার দ্বিতীয় দিন ৩জুলাই সারাদেশে সংবাদকর্মীদের অংশগ্রহণে প্রশিক্ষার্ণীদের  মূল্যায়ন পরীক্ষা প্রশিক্ষক ড. দেলোয়ার হোসেন এর নিয়ন্ত্রণে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এতে ১ম, ২য় এবং তৃতীয় স্থানে উত্তীর্ণ হন গণসংযোগ এর রেমানা আক্তার, ডেইলী ইন্ডাস্ট্রি'র মোহাম্মদ কাইছার হামিদ ও ইনকিলাব এর আইয়াজ রবি। কৃতিত্ব অর্জনকারী তিন সংবাদকর্মীদের ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL