প্রকাশ :: ... | ... | ...

কাপ্তাইয়ে  চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ 


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নং ওয়ার্ডের চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধ্বসে বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ৬ টা হতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানান ঐ ওয়ার্ডের ইউপি সদস্য পাইসুইখই মারমা। তিনি আরোও জানান, অতিবৃষ্টির ফলে রাতের যেকোনো সময় এই পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। বাঙ্গালহালিয়া অটোরিকশা (সিএনজি) চালক সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ বলেন, চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কের মতি পাড়ায় পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু হালকা যান বাহন বিকল্প পথ হিসাবে ডংনালা সড়ক ব্যবহার করে যাতায়াত করছেন বলে জানান তিনি।