প্রকাশ :: ... | ... | ...

খাগড়াছড়িতে ছাত্রলীগের ৪০ নেতার নামে মামলা


সংযুক্ত ছবি

খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদ্য জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পদ পাওয়া সব নেতার নামে মামলা দায়ের করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। কমিটির সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরা ও সাংগঠনিক সম্পদাক সাইমন চৌধুরীসহ ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। এ মামলায় আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। থানার সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদ্য জেলা কমিটির নেতারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কা থেকে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। সদর থানার উপ-পুলিশ পরির্দশক বাদশা বুলবুল বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন। এসময় তিনি আরও জানান, গত ২৪ এপ্রিল মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪০ নেতাসহ আরও অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।