প্রকাশ :: ... | ... | ...

খাগড়াছড়ি গ্যাসের বোতলে পানি মজুদ: ২৫ হাজার টাকা অর্থদন্ড


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

খাগড়াছড়িতে গ্যাসের বোতলে পানির মজুদের অভিযোগ পাওয়া গিয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার সংলগ্ন সিকদার এন্টারপ্রাইজ এ নিয়মিত ক্রেতা অভিযোগ করেন, বিক্রিত গ্যাস সিলিন্ডারে পানি ভর্তি রয়েছে। এসময় ভুক্তভোগী অভিযোগ করেন, এর আগে প্রতিটি গ্যাস সিলিন্ডার কমপক্ষে ১মাস যেতো। তবে এবারের গ্যাসটি ১৫ দিনও যায়নি। তখন তিনি গ্যাসের বোতলটি হাতে নিলে দেখেন বোতলে পানি ভর্তি আছে। এবিষয়ে দোকানদার সিকদার এন্টারপ্রাইজ কর্ণদার মো. খায়রুল হোসেন বলেন, আমি নিয়মিত জননী ট্রেডার্স ডিলার পয়েন্ট থেকে গ্যাস বিক্রির জন্য সংগ্রহ করি। খাগড়াছড়িতে বসুন্ধরা কোম্পানির গ্যাস ডিলার পয়েন্ট এর কর্ণধার শংকর দেবনাথকে গ্যাসে পানি মিশানোর বিষয়ে জানতে চাইলে বেক্সিমকো ডিলার পয়েন্ট নাই বলে অস্বীকার করেন। এর জন্য কোম্পানিকে দায়ি করেন। খাগড়াছড়ি জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো. সাজ্জাদ হোসেন বলেন, দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রির বৈধতা না থাকাতে দোকানদারকে ৫ হাজার টাকা এবং জননী ডিলার পয়েন্ট অন্য ডিলার পয়েন্ট এর নাম ব্যবহারে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এবং খাগড়াছড়িতে জনদূর্ভোগ এড়াতে প্রশাসনের বাজার মনিটরিং এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখবেন। যাতে কোন অসাধু ব্যবসায়ী এই ধরণের কর্মকান্ড করতে না পারে।