প্রকাশ :: ... | ... | ...

খাগড়াছড়িতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

খাগড়াছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শ্রী অর্পনা ধর (৪০) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার শালবন গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপর্ণা ধর খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, রোববার (১৪ জুন) রাত ৮টার দিকে শালবন গেইট এলাকায় চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় অর্পনা ধরের ওড়না হঠাৎ গাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত অর্পনা ধর অপু ধরের স্ত্রী। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এডিসি এলাকার বাসিন্দা ছিলেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।"