প্রকাশ :: ... | ... | ...

কোনো ক্ষতিগ্রস্ত পরিবার বাদ যাবে না"— খাগড়াছড়িতে প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন


সংযুক্ত ছবি

| ছবি: দৈনিক দেশের কথা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এমপি বলেছেন, কোনো ক্ষতিগ্রস্ত পরিবার বাদ যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। কোনো ধরনের ঘাটতি রাখা হবে না। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলার সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী উত্তরগঞ্জপাড়া, মেহেদীবাগ, নিচের বাজারসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের বিষয়ে অবহিত হন। ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোরতজা আলী খান, পৌর প্রশাসক রুমানা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আফসারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।