প্রকাশ :: ... | ... | ...

খাগড়াছড়িতে এনসিপির বিক্ষোভ সমাবেশ


সংযুক্ত ছবি

হবিগঞ্জে এনসিপি নেতা নাসির উদ্দিন পাঠোয়ারী, সার্জিস আলমসহ সংবাদকর্মী ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি খাগড়াছড়ি জেলা কমিটি। বুধবার বিকেল ৫ টায় খাগড়াছড়ির মহাজন পাড়া দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এনসিপি নেতাকর্মীরা। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে চেঙ্গী স্কোয়ার ঘুরে একই জায়গায় এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মো. নুরুল আলম। তিনি বলেন, হবিগঞ্জে বিএনপি সন্ত্রাসীরা কোন কারণ ছাড়া তাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবী করেন। তিনি বলেন, বিএনপি এখন রাষ্টীয় ক্ষমতায় তাদের কাজ থেকে এ ধরনের ঘটনা আশা করেননি। ভবিষ্যতে যেন এধরনের ঘটনা না ঘটে সেজন্য বিএনপির প্রতি হুশিয়ারি করে বলেন, জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে।