প্রকাশ :: ... | ... | ...

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর সহযোগিতায় বাঁশের সাঁকো, স্বস্তি পেল ছয় পাড়ার মানুষ


সংযুক্ত ছবি

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্লাতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় ছয়টি পাড়ার মানুষের চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের দুল্লাতলী আর্মি ক্যাম্প। স্থানীয়দের প্রায় ৩০০ মানুষ দীর্ঘদিন ধরে পানির ছড়া পার হয়ে চলাচল করতেন। বর্ষায় পানির প্রবাহ বেড়ে দুর্ভোগ আরও বাড়ত। বিশেষ করে দুল্লাতলী হাইস্কুলের শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি ছিল বেশি। সাঁকোটি নির্মাণের ফলে শিক্ষার্থীসহ স্থানীয়দের চলাচল সহজ হয়েছে এবং দুর্গম এলাকার ছয় পাড়ার মানুষের যোগাযোগে নতুন সেতুবন্ধন তৈরি হয়েছে।