প্রকাশ :: ... | ... | ...

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার; জাল পোড়ালো প্রশাসন


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণে করায় কাপ্তাই হ্রদে অভিযান চালিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মহালছড়ি উপকেন্দ্র ও নৌ-পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে কাপ্তাই হ্রদের মহালছড়ি অংশে এই অভিযান চারানো হয়। অভিযানে ৩০টি রিং জাল জব্দ করা হয়। জানা গেছে, সরকার ঘোষিত মাছ আহরণ নিষিদ্ধকাল চলাকালে কাপ্তাই হ্রদের চেঙ্গী নদীর বিভিন্ন এলাকায় এক শ্রেণির অসাধু জেলে ও মাছ ব্যবসায়ী অবৈধভাবে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য উন্নয়ন কর্পোরেশন মহালছড়ি উপকেন্দ্র ও নৌ-পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থানে পেতে রাখা ৩০টি নিষিদ্ধ রিং জাল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুল হক চৌধুরীর উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মুল্য দুই লাখ টাকা। উল্লেখ্য, কাপ্তাই হ্রদের চেঙ্গী নদীতে মাছের নিরাপদ প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারিভাবে তিন মাস মাছ আহরণ বন্ধ রয়েছে।