প্রকাশ :: ... | ... | ...

পাহাড়ে শুরু বর্ষাবাস অনুষ্ঠান


সংযুক্ত ছবি

খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় বৌদ্ধ সম্প্রাদায়ের আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বর্ষাবাস বা ওয়া শুরু হয়েছে। এতে বিহারে বিহারে নানা কর্মযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয়েছে ধর্মীয় আনুষ্ঠানিকতা। আষাঢ়ী পূর্ণিমা থেকে বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস বর্ষাবাস পালন করে থাকে। এই তিন মাস তারা আত্মশুদ্ধির জন্য ধ্যান সাধনা ও আত্মসংযম পালন করবেন। খাগড়াছড়িতে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে জেলা সদরের য়ংড় বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান পালন করা হচ্ছে। বিভিন্ন বয়সের নারী পুরষ বিহারে সমবেত হন, মোমবাতি আগরবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন। বর্ষাবাস পালনকালে বৌদ্ধ ভিক্ষুরা এই তিন মাস তারা নিজস্ব বৌদ্ধ বিহারের বাইরে অন্যকোন বিহারে রাত্রিযাপন থেকে বিরত থাকবেন। এই তিন মাস শুধু বৌদ্ধ ভিক্ষুরা নয় বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরাও পালন করেন। তারা বৌদ্ধ ভিক্ষুদের ধ্যান সাধনার জন্য বর্ষাবাসের চীবর দান করেন। এ উপলক্ষে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে বিভিন্ন বৌদ্ধ বিহারে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিখকার দান, বর্ষাবাসের চীবর দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদানসহ ও দেশ জাতি সকলের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করেন। বৌদ্ধদের কাছে আষাঢ়ী পুর্ণিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এ দিনের সাথে গৌতম বুদ্ধের নানা স্মৃতি বিজোড়িত রয়েছে।