প্রকাশ :: ... | ... | ...

পাহাড়ে সহিংসতা মোকাবেলায় আন্তঃসংস্থা'র সভা


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

পাহাড়ে সম্ভাব্য সহিংসতার ঝুঁকি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে খাগড়াছড়ি সেনা রেজিমেন্টে আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১ টার দিকে খাগড়াছড়ি সদর রেজিমেন্ট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সিনিয়র কমান্ডার, এনএসআই উপপরিচালক, সেনাবাহিনী ও বিজিবি জোনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ, এপিবিএন, স্থানীয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সভায় গত ২৪ ও ২৫ সালের সেপ্টেম্বর মাসের সাম্প্রতিক দাঙ্গায় অস্থিতিশীল পরিস্থিতির পর্যালোচনা ও আসন্ন সেপ্টেম্বর মাসকে সামনে রেখে সম্ভাব্য ঝুঁকি ও হুমকি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আন্তঃসংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান আরও জোরদার করা এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত পূর্বপ্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। সভায় পাহাড়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়, তথ্য বিনিময় এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।