প্রকাশ :: ... | ... | ...

দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ    


সংযুক্ত ছবি

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুর্গম নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোন। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মাঠে লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিবিধ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ বিষয়ে বাইন্ন্যাছড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার বলেন, 'এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি আরো বেশি আগ্রহী এবং মনোযোগী করে তুলবে বলে আমাদের বিশ্বাস। সাধারণ জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে'। মানবিক এই কার্যক্রমে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ স্বস্তি প্রকাশ করেছেন।