খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের দক্ষ ও চৌকস কর্মকর্তা বাপ্পী দত্ত রনি। আজ থেকে তিনি নিজ কার্যালয়ে নিয়মিতভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। বিসিএস প্রশাসন ক্যাডারের (পরিচিতি নম্বর: ১৮৮৮৬) এই কর্মকর্তা এর আগে চাঁদপুর জেলায় অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি চাঁদপুর সদর উপজেলা এবং কচুয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মাঠপর্যায়ে সুনামের সাথে কাজ করেন। ভূমি সেবা ডিজিটালাইজেশন, সরকারি সম্পত্তি উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর ও কচুয়ায় তার ভূমিকা স্থানীয় জনমনে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি পেয়ে তিনি এবার লক্ষ্মীছড়ি উপজেলার প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। নবাগত এই কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে লক্ষ্মীছড়ির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়ন এবং সরকারের নানামুখী উন্নয়ন প্রকল্পসমূহ সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। লক্ষ্মীছড়ি উপজেলায় তার যোগদানের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্থানীয় সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আশা প্রকাশ করেন যে, তার মেধা, দক্ষতা ও পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাহাড়ি-বাঙালি সম্প্রীতির এই উপজেলাকে আরও সমৃদ্ধ ও সুশাসিত হিসেবে গড়ে তুলতে তিনি বিশেষ ভূমিকা রাখবেন।