প্রকাশ :: ... | ... | ...

খাগড়াছড়িতে চাকরির প্রলোভনে নারীকে ধর্ষণ


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

খাগড়াছড়ির গুইমারায় এক বিধবা নারীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাম থেকে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ জুন) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিমের প্রাথমিক ডাক্তারি পরিক্ষা করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ১৩ জুন গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম কুকিছড়া এলাকার ভিকটিম (৩০) কে বড়ইতলী গ্রামের বাসিন্দা ম্রাচাই মারমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে যায়। ঐদিন রাতে তাকে হাটহাজারী এলাকায় নিয়ে একটি বাসায় উঠেন ম্রাচাই মারমা। পরে সেখানে চারজন মিলে গণধর্ষণ করে ভিকটিমকে। ভিকটিমের ছোট ভাই জানান, ম্রাচাই মারমা তাদের পাশের গ্রামের বড়ইতলী এলাকার বাসিন্দা। সে তার বোনকে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে গেছে। চাকরি না দিয়ে হাটহাজারীতে নিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেছে। এ বিষয়ে মামলার করার কথাও জানান তিনি। কুকিছড়া গ্রামের পাড়া প্রধান চাইহ্লাপ্রু মারমা জানান, অভিযুক্ত ম্রাচাই মারমাকে আজ বৃহস্পতিবার সকালে পুলিশে দেয়ার জন্য আটক করেছে এলাকাবাসী। এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী জানান কুকিছড়া এলাকায় ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে থানা নিয়ে আসতেছে জেনেছি। যদি থানায় নিয়ে আসে আর মামলা করলে আইনগত ব্যবস্থা নিয়ে আসামী আদালতে পাঠানো হবে।