প্রকাশ :: ... | ... | ...

গুইমারায় পালিত হলো বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী


সংযুক্ত ছবি

| ছবি: বিএম. বাশার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে সাহস, সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা করেন উপজেলা বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠন। ১লা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে র‌্যালীটি গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ এর নেতিত্বে, গুইমারা অডিটোরিয়াম হলের সামনে থেকে মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়াম হলের সামনে এসে আলোচনা সভা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলী, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত ছিলেন। দলপ্রেমি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দলসহ অসংখ্য নেতাকর্মী উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দূর দূরান্ত থেকে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করেন। বক্তারা একে একে সকলেই আলোচনা সভায় বলেন, ১৯৭৮ সালের এই দিনে এক শুভ বিকেলে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে (রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে) বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী ঘটনা। মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি অভিশপ্ত একদলীয় 'বাকশাল' প্রতিষ্ঠা করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে প্রথমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় সময়ের প্রয়োজনে নতুন রাজনৈতিক দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন করে পথচলা শুরু হয়। বিএনপির গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে স্বাধীনতার মহান ঘোষক, সফল রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যিনি তাঁর সম্মোহনী ব্যক্তিত্ব ও নেতৃত্ব দিয়ে বিএনপিকে বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন। গণতন্ত্র কিংবা সুশাসন প্রতিষ্ঠাই নয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়ও জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন। দেশে যতবারই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে, ততবারই গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মী, শুভার্থী ও সমর্থকগণ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। দেশে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যাঁরা প্রাণোৎসর্গ করেছেন, আহত হয়েছেন, আমরা সেই সকল পর্যায়ের নেতাকর্মীদের অবদানকেও গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং আগামীর প্রাণবন্ত রাষ্ট্র চালাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অক্ষয় রাখতে সর্বোপরি খাগড়াছড়ি জেলার এমপি প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়ার দিক নির্দেশনা ও হাতকে প্রাণবন্ত করে তোলার আহ্বান জানান বক্তারা।