প্রকাশ :: ... | ... | ...

চকরিয়ায় বাড়ির পাশে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


সংযুক্ত ছবি

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির পাশে পুকুরে ডুবে চার বছর বয়সি মো.সাদিক নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট্ট সাদিককে হারিয়ে বাবা-মা ও আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ঈদমনির কদ্দাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু মো.সাদিক ওই এলাকার মো.পারভেজের ছেলে। শিশু সাদিকের আত্মীয় মো.হুমায়ুন কবির জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পুকুরের পাশে খেলা করছিলো শিশু মো.সাদিক। খেলতে গিয়ে অসাবধনতায় পুকুরে পড়ে তলিয়ে যায়। এ অবস্থায় পরিবার সদস্য ও স্থানীয় লোকজন পুকুরের পানিতে ভাসতে দেখে সাদিককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.হারুনুর রশিদ। তিনি বলেন, বাড়ির পুকুরের পানিতে ডুবে সাদিক নামের চার বছর বয়সি এক শিশুর মৃত্যুও খবর পেয়েছি। ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে। তিনি বলেন, লাশ দাফনের প্রক্রিয়া চলছে। ছোট্ট শিশু সাদিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ধরনের মৃত্যু বেদনাদায়ক।