| ছবি: এম. মনছুর আলম
কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলে তার জন্মদাতা বাবা খলিলুর রহমান সওদাগর (৬৫) এলোপাতাড়ি দা'দিয়ে কুপিয়ে নৃসংশ ভাবে হত্যা করা হয়েছে। বাবা খলিলুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো দা দিয়ে উপর্যুপরি আঘাত করেন ছেলে মিনারুল ইসলাম রাসেল। এ সময় বাবার একটি হাতও শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার (২২মে) জুমার নামাজের পরে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৌলভীরকুম এলাকার নিজপানখালীতে এ ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান সওদাগর ওই এলাকার মৃত আবদু ছমদের পুত্র। স্থানীয় এলাকাবাসী জানান, বিগত কয়েকবছর পূর্বে ছেলে মিনারুল ইসলাম রাসেলকে তার বাবা-মা বিয়ে করান। স্ত্রীর সাথে মিনারের বিয়ে ছাড়াছাড়ি হয়ে পড়ার পর থেকে সে প্রতিনিয়ত বাড়ির সবার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে আসছিল। বাবা খলিলুর রহমান মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় পরিবারের সদস্যদের অত্যাচার করার দায়ে অভিযোগ করে। পরে সেই অভিযোগের ভিত্তিতে কয়েক মাস কারাভোগ করেন মিনার। জামিনে মুক্তি পেয়ে আজ শুক্রবার নামাজ শেষে বাড়িতে আসার পথে বাবাকে আক্রমণ করেন তিনি। এসময় ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবা খলিলুর রহমানকে গুরুতর আহত করে এবং একটি হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এদিকে, ঘটনার পর খুনি ছেলে মিনার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা অভিযুক্ত মিনারকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আটকে রাখে। ঘটনার খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে থানায় নিয়ে যায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, খবর পেয়ে বাবাকে খুনের ঘটনায় জড়িত ছেলে মিনারুল ইসলাম রাসেলকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার পরবর্তী সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে বাড়ির মধ্যেই প্রাণ হারান বাবা।