প্রকাশ :: ... | ... | ...

চকরিয়ায় হিট স্ট্রোকে অজ্ঞাত পরিচয়হীন শুটকি বিক্রেতার মরদেহ উদ্ধার


সংযুক্ত ছবি

| ছবি: এম. মনছুর আলম

কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় হিট স্ট্রোক জনিত কারণে চলাচল রাস্তা থেকে অজ্ঞাত পরিচয়হীন আনুমানিক ৬০ বছর বয়সি এক শুটকি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২১মে) সকাল ১১টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডস্থ আমান পাড়া এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে চকরিয়া পৌরসভার লক্ষ্যারচর আমান পাড়ায় চলাচল রাস্তার পাশে অন্তত ৬০ বছর বয়সী শুটকি মাছের ভাড়সহ মাটিতে পড়ে থাকাবস্থায় এক বৃদ্ধের লাশ দেখতে পাই। পরে স্থানীয় লোকজন বিষয়টি থানা পুলিশকে খবর দেয়। ওসি'র নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করেন। এখনো পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বলেন, প্রচন্ড তাপদহনের কারণে হিট স্ট্রোক জনিত লোকটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। কোন ধরণের আঘাতের চিহ্ন দেখা যায়নি। পুলিশ লাশের পরিচয় শনাক্তের কাজ করছেন।