| ছবি: এম. মনছুর আলম
বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকীতে উপলক্ষে ডুলাহাজারা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালের দিকে ডুলাহাজারা উচ্চ বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.মোবারক আলী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাক শফি উল্লাহ শফি, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপুসহ বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমান, সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন। এতে ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।