প্রকাশ :: ... | ... | ...

আধুনিক ও উপযোগী গড়তে ডুলাহাজারা খেলার মাঠ পরিদর্শনে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি টিম


সংযুক্ত ছবি

সরকার সারাদেশে খেলাধুলার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন উপজেলার মাঠ পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি টিম। তারই ধারাবাহিকতায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া ও মাতামুহুরী) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উপজেলার ডুলাহাজারা খেলার মাঠ উন্নয়ন কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করতে পরিদর্শন করেছেন ক্রীড়া পরিষদের প্রতিনিধি টিম। সোমবার (২৭ জুলাই) দুপুরে ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ক্রীড়া পরিষদের একটি প্রতিনিধি টিম ডুলাহাজারা মাঠ পরিদর্শন করেন। মাঠ পরিদর্শন সময়ে টিমের সাথে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব সাংবাদিক ছফওয়ানুল করিম, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, বিএনপি নেতা নাজেম উদ্দিনসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত (ইউপি) চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বলেন, ডুলাহাজারা ইউনিয়নের ক্রীড়ামোদী মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল ডুলাহাজারা খেলা মাঠকে একটি আধুনিক ও উপযোগী খেলার মাঠ হিসেবে গড়ে তোলা। যাতে এলাকার যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখেন। মাঠের বর্তমান যে অবস্থা ও সমস্যা বিদ্যমান সেইসব স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করতে এসেছেন ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি টিম। তারা মাঠের অবস্থান দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আশারাখি খুব শিঘ্রই মাঠের উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হবে।