| ছবি: এম. মনছুর আলম
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পূর্ণগঠন ও নবগঠিত মালুমঘাট ইউনিয়নের ভোটার তালিকা পুনর্বিন্যাস সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরের দিকে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার ও পুনর্বিন্যাসকারী কর্মকর্ত মাহফুজুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী ও মালুমঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসক ইফতেখারুল ইসলাম, উপজেলা নির্বাচন কার্যালয়ের সহকারী নির্বাচন কর্মকর্তা ও পুনর্বিন্যাস কর্মকর্তা নুরুল হুদা, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপুসহ পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব), ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। আয়োজিত মতবিনিময় সভায় এলাকার ভোটার তালিকা পুনর্বিন্যাস কার্যক্রমটি অত্যন্ত নিখুঁত, স্বচ্ছ ও সফলভাবে সম্পন্ন করার জন্য দিকনির্দেশনামূলক আলোচনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। এই গুরুত্বপূর্ণ কার্যক্রমটি সুন্দরভাবে এগিয়ে নিতে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু ও মালুমঘাট এলাকার জনসাধারণ সার্বিক ভাবে সহযোগিতা করেন। রিয়াজ উদ্দিন সিপু ডুলাহাজারা ও মালুমঘাট এলাকার সর্বস্তরের জনসাধারণের কাছে দুটি ইউনিয়নের কার্যক্রম এগিয়ে নিতে তিনি আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।