প্রকাশ :: ... | ... | ...

মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ১০০ শয্যা বিশিষ্ট চকরিয়া হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব


সংযুক্ত ছবি

| ছবি: এম. মনছুর আলম

দুর্নীতিরোধ ও চিকিৎসাসেবার মান বাড়াতে মাঠপর্যায়ের হাসপাতাল গুলোতে নিয়মিত আকস্মিক পরিদর্শন জোরদার করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। শুক্রবার (২৬জুন) দুপুরের দিকে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী হাসপাতাল পরিদর্শনে আসলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জায়নুল আবেদীনের নেতৃত্বে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থ্য সচিবকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়ে বরণ করে নেন। এসময় সাথে ছিলেন স্বাস্থ্য সচিবের একান্ত সচিব নাজমুস সাকিব, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ ফজলে রাব্বি, স্বাস্থ্য অধিদপ্তরের (আইএসও) প্রকল্প পরিচালক ডা: বিপাশ খীসা, কক্সবাজার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: টিটু চন্দ্র শীল, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা (এনজিও) কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহি:বিভাগ, অন্ত:বিভাগ, ডেলিভারী কক্ষ, অপারেশন থিয়েটার, অফিস, রান্নাঘর, হাপাতালের স্টোর রুম, হাম আইসোলেশন কর্নার, ইপিআই কোল্ড চেইন রুম, ইপিআই স্টোর, হাসতালের চতুর পাশের আঙ্গিনা ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এসময় সচিব হাসপাতালের চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও সার্বিক কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন। তিনি হাসপাতালের স্বাস্থ্যসেবার কার্যক্রম এবং সার্বিক মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ১০০ শয্যা বিশিষ্ট চকরিয়া উপজেলা হাসপাতালকে একটি মডেল ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালকে পর্যাপ্ত পরিমাণ জনবল নিয়োগ করে স্বাস্থ্য সেবাকে আরো উন্নীত করা সম্ভব মর্মে মন্তব্য করেন। এসময় তিনি চিকিৎসকদের উদ্দেশ্য বলেন, নিজের প্রয়োজনে এবং নাগরিকদের সুস্থ রাখার প্রয়োজনে সবাইকে সচেতন থাকতে হবে।