চট্টগ্রাম আন্তঃথানা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে শক্তিশালী হাটহাজারী থানাকে ৫ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সাইফুল ইসলাম সাইফ একাদশ (বায়েজিদ)। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে বায়েজিদ থানা। দলের পক্ষে এ কে সাজ্জাদ ২১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া মোঃ হাসান মাত্র ৩ বলে ১০ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। হাটহাজারী থানার হয়ে ইকবাল ৩ ওভার বল করে ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে হাটহাজারী থানা ১০ ওভার শেষে ১২০ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোঃ হেলাল ৭ বলে ২১ রানের মারমুখী ইনিংস খেলেন এবং মোঃ রবিন ২২ বলে ৩১ রান করেন। তবে শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে তারা লক্ষ্য থেকে ৫ রান পিছিয়ে থাকে। ফলে ৫ রানের রোমাঞ্চকর জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় সাইফুল ইসলাম সাইফ একাদশ (বায়েজিদ থানা)।