প্রকাশ :: ... | ... | ...

ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির বিক্ষোভ মিছিল


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও সিসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বন্দর রক্ষা কমিটি। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরের বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিলটি বন্দরের ২ নম্বর গেট এলাকায় গিয়ে তা শেষ করতে হয়। তবে একই দাবিতে আগামী ৫ অক্টোবর বন্দরে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। জানা গেছে, মিছিল বের হলে পুলিশের অনুরোধে সংক্ষিপ্ত করে। তারআগে বিক্ষোভ মিছিলে সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার বলেন, আমাদের আন্দোলন সরকারবিরোধী নয়। জনগণের সরকারকে জনগণের দিকে টেনে আনার আন্দোলন। পুলিশ অনুরোধ জানিয়েছে, তাই এ কর্মসূচি শেষ করেছি। ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে এর মধ্যে যদি সরকার দাবি মেনে নেয় তাহলে তার আগেই অবস্থান কর্মসূচি শেষ হবে। মিছিলে নেতৃত্বদানকারী নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের অনেক বন্ধ কলকারখানা আছে। সেগুলো বিদেশিদেরকে দিয়ে লাভজনক খাতে পরিণত করুক। উৎপাদন বৃদ্ধি চট্টগ্রাম বন্দর কেন বিদেশিদেরকে দেয়া হবে। তাছাড়া বন্দরের আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। চট্টগ্রাম বন্দর যদি বিদেশিকে দেয়া হয় তাহলে ভূ-রাজনৈতিক ভাবে এসব স্থাপনা হুমকির সম্মুখীন হবে। তারা আরও বলেন, ডিপি ওয়ার্ল্ড এর সাথে চুক্তির প্রক্রিয়া করতে দেয়া হবে না। চট্টগ্রাম বন্দর আমাদের সরকারের পরিচালনায় চলবে। বাংলাদেশ নৌবাহিনীর পরিচালনায় বন্দর পরিচালিত হবে।