প্রকাশ :: ... | ... | ...

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্টের অভিযানে ৬ লক্ষ টাকা জরিমানা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা'র নেতৃত্বে 'সিটি রাজবাড়ী রেস্তোরাঁ, ২নং গেইট নাসিরাবাদ, চট্টগ্রাম'- শীর্ষক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়। বুধবার (২ সেপ্টেম্বর) মোবাইল কোর্ট চলাকালীন উক্ত প্রতিষ্ঠানে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে ডালডা, কিচমিচ, দুধ, মোরব্বা, তেল, মশলা, রুটি তৈরির খামিসহ প্রভৃতি উপাদানে জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ-পড়ে থাকতে দেখা যায়, স্যাঁতসেঁতে ফ্লোর, ভাঙ্গা টাইলস, ফ্রিজারে কাচা ও রান্না করা মাংস একত্রে সংরক্ষণ, পোড়াতেল সংরক্ষণ , মেয়াদহীন মোরব্বা সংরক্ষণ, অননুমোদিত ঘি ব্যবহারপূর্বক খাদ্যপণ্য উৎপাদন, বিরিয়ানি তৈরিতে অত্যন্ত ক্ষতিকর কেওড়াজল ব্যবহার, হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স না থাকাসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৮ ও ৩৩ ধারানুযায়ী ছয় লক্ষ টাকা (৬,০০,০০০/-) জরিমানা আরোপ ও অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম; পাঁচলাইশ থানা, সিএমপি, চট্টগ্রাম এর একটি টিম সার্বিক সমন্বয় করেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।