প্রকাশ :: ... | ... | ...

চট্টগ্রাম নগরের ১৩টি ভবনে চউক'র ভ্রাম্যমান আদালতের অভিযান


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

নকশাবহির্ভূত স্থাপনায় কার্যক্রম পরিচালনা ও অনুমোদিত নকশার ব্যত্যয়ের দায়ে চট্টগ্রামের উৎসব সুপারমার্কেটকে ৮ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে নগরীর হালিশহর এক্সেস রোডে অবস্থিত উৎসব সুপারমার্কেটের আউটলেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন জরিমানার আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিডিএর জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় সিডিএর অথরাইজড অফিসার-২ তানজিব হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিডিএ জানিয়েছে, অভিযানে অনুমোদিত নকশার ব্যত্যয়সহ বিভিন্ন অনিয়ম পর্যালোচনা করা হয়। পরে উৎসব সুপারমার্কেট কর্তৃপক্ষকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। এ ছাড়া নকশার ব্যত্যয় হওয়া অংশগুলো আগামী ২৭ নভেম্বরের মধ্যে সংশোধন করার নির্দেশ দিয়েছে সিডিএ। তাছাড়া "স্বপ্ন"কে পার্কিং এর জায়গায় ব্যবসা কার্য পরিচালনা করায় ১১,০০,০০০/- (এগার লক্ষ টাকা) জরিমানা ধার্য করা হয়। এছাড়া সেফস লাউঞ্জ নামীয় রেস্টুরেন্টটি কোন ধরনে পার্কিংয়ের স্থান না রেখে ব্যবসা কার্য পরিচালনা করায় প্রতিষ্ঠানটিকে সীলগালা করা হয়। উক্ত অভিযানে সর্বমোট ১৩টি ভবনে চউক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। অভিযানকালে তিনটি ভবনের ব্যতিক্রমী অংশ ভেঙে দেওয়া হয়, চারটি ভবনকে সীলগালা করা হয় এবং ভবন মালিক হতে মুচলেখা গ্রহন করা হয়। আগ্রাবাদ ও হালিশহর এলাকায় চউক ভ্রাম্যমান আদালত পরিচালানা কালে অনুমোদিত নক্সা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভবন মালিকগন হতে ৪১,০০,০০০/- (একচল্লিশ লক্ষ টাকা) জরিমানা আদায় করা হয়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন বলেন, আজকে চউক ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে প্রতিয়মান হয় যে, বড় বড় সুপারশপ করা হলেও কোন পার্কিং রাখা হয়নি। আমি নগরবাসীর কাছে প্রত্যাশা করব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ডিজাইন অনুযায়ী ভবনের নির্মাণ কাজ করবেন ব্যবসা প্রতিষ্ঠান, ̄স্কুল, কলেজ, হাসপাতাল করা সময় যানজট সৃষ্টি হয়, জনগনের ভোগান্তি সৃষ্টি হয় এই ধরনে কাজ থেকে বিরত থাকবেন। চেয়ারম্যান , ইমারত নির্মাণ কমিটি-২ মোহাং মনজুর হাসান বলেন অবৈধ,ব্যতিক্রমী নির্মাণ ও পার্কিঁংয়ের জায়গায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ ̈তেও অব্যাহত থাকবে। অথরাইজড অফিসার তানজিব হোসেন বলেন, চট্টগ্রাম মহানগরীকে পরিকল্পিত নগরী হিসাবে গড়ে তুলতে চউক কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আরও অংশ নেন ইমারত পরিদর্শক মোঃ তোফায়েল হোসেন, বিমান বড়ুয়া, আবু জাফর ইকবাল, জোবাইর ইবনে আনোয়ার, মোঃ সাইদুর রহমান, সাইফ আলম সীমান্ত, সজীব দাশ, মিথু কুমার চৌধুরী এবং ম্যাজিস্ট্রেট শাখার পেশকার হারাধন দাশ।