প্রকাশ :: ... | ... | ...

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় প্রেডিকশন বিজয়ীদের পুরস্কার প্রদান


সংযুক্ত ছবি

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে প্রতি চার বছর পরপর সারা বিশ্বের মতো বাংলাদেশেও তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলকে ঘিরে সমর্থকদের আবেগ, উচ্ছ্বাস, বিশ্লেষণ ও ভবিষ্যদ্বাণীতে মুখর হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। সেই বিশ্বকাপ উন্মাদনাকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ নাজিম উদ্দিন এ্যালেন। বিশ্বকাপে প্রতিটি ম্যাচকে কেন্দ্র করে নিজের ফেসবুক প্ল্যাটফর্মে তিনি ‘প্রেডিকশন প্রতিযোগিতা’র আয়োজন করেন। প্রতিটি ম্যাচের আগে অংশগ্রহণকারীদের সম্ভাব্য ফলাফল ও গোলসংখ্যা নির্ধারণ করে মন্তব্য করার আহ্বান জানানো হয়। এতে অসংখ্য ফুটবলপ্রেমী অংশ নেন। সঠিক ফলাফল ও গোলসংখ্যা মিলিয়ে একাধিক বিজয়ী হলে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়। এই ব্যতিক্রমী আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। প্রতিটি ম্যাচের আগে প্রেডিকশনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে জমে ওঠে আলোচনা, যা বিশ্বকাপের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামে নাজিম উদ্দিন এ্যালেনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেডিকশন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমী, সামাজিক ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ব্রাজিল বনাম সুইজারল্যান্ড প্রেডিকশন বিজয়ীদের লটারি ড্র তে প্রথম হয়েছেন গণমাধ্যমকর্মী মামুনুর রশিদ।পরে নাজিম উদ্দিন এ্যালেনসহ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও শুভেচ্ছা স্মারক তুলে দেন। পুরস্কারপ্রাপ্তরা এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে নাজিম উদ্দিন এ্যালেন বলেন, “বিশ্বকাপ ফুটবল কোটি মানুষের আবেগের নাম। এই আবেগকে আরও আনন্দঘন ও ইতিবাচকভাবে উদযাপনের লক্ষ্যেই প্রেডিকশন প্রতিযোগিতার আয়োজন করেছি।তিনি আরো বলেন, ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও খেলাধুলাকে ঘিরে এমন সৃজনশীল ও আনন্দমুখর আয়োজন অব্যাহত থাকবে।খেলাধুলা মানুষকে ঐক্যবদ্ধ করে, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে। তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।” উপস্থিত অতিথিরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে ইতিবাচক কাজে ব্যবহার করে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও দেশ কমিউনিকেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবক নাজিম উদ্দিন চৌধুরী এ্যালেনের এই উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের পাশাপাশি ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বিজয়ী, অতিথি ও আয়োজকরা একসঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন। বিশ্বকাপ ফুটবলের আনন্দকে স্মরণীয় করে রাখতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সবাই।