প্রকাশ :: ... | ... | ...

লোহাগাড়ায় অপহৃত স্কুল শিক্ষক উদ্ধার 


সংযুক্ত ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় অপহরণের প্রায় ৯ ঘণ্টা পর স্বরুপ কান্তি দাস নামে একটি স্কুল শিক্ষককে উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এ সময় অপহরণের ব্যবহ্ত চুরি গামছা ৫ লাখ টাকার একটি চেক সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয় রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার কেরানিহাট গোলচত্বর এলাকা থেকে অপহৃত শিক্ষককে উদ্ধার এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় উদ্ধার শিক্ষক স্বরুপ কান্তি দাস লোহাগাড়া উপজেলার পদুয়া ওয়াড বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি চট্টগ্রাম শহরের চকবাজার এলাকার বসবাস করেন পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় রবিবার সকাল সাতটার দিকে প্রতিদিনের মতো কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন স্বরুপ কান্তি দাস সকাল আনুমানিক ৯টা ৫ মিনিটে তিনি লোহাগাড়ার পদুয়া বাজারে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত ভয় দেখিয়ে একটি সিএনজি অটো রিক্সায় তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায় পরে সকাল ১০:৪০ মিনিটের দিকে অপহরণকারীরা তার ব্যবহারিত মোবাইল ফোন থেকে স্ত্রী জেলি চৌধুরীকে ফোন করে অপহরণের বিষয়টি জানায় স্বামীকে জীবিত ফিরে পেতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিকেল তিনটার মধ্যে টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয় পরবর্তীতে কয়েক দফায় ফোন করে অপহরণকারীরা স্বরুপ কান্তি দাস কে মারধর করে কান্নার শব্দ স্ত্রীকে শোনায় পরিবারের পক্ষ থেকে দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা নিয়ে সাতকানিয়া কেরানীহাট গোল চও্বরে যেতে বলে। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী লোহাগাড়া থানায় অভিযোগ জানালে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহ্ত শিক্ষকের অবস্থান সনাক্ত করে সাতকানিয়া কেরানিহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় একই সঙ্গে অপহরণের অভিযোগের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় গ্রেফতার ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সমদ আলী মুন্সী পাড়ার রফিক উদ্দিন এবং একই ইউনিয়নের আলী শিকদার পাড়ার নিজাম উদ্দিন পুলিশ জানায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে অপহরণের ব্যবহৃত একটি ছুরি একটি গামছা পাঁচ লাখ টাকার একটি চেক এবং তিনটি কাটিস পেপার উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার দুজন আগে স্বরূপ কান্তি দাসের কেয়ার টেকার হিসেবে কাজ করতেন তাদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে ভাড়ায় একটি সিএনজি অটোরিকশা নিয়ে শিক্ষককে অপহরণের পরিকল্পনা করেন বলে স্বীকার করেছেন তারা সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের এবং আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে