প্রকাশ :: ... | ... | ...

সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চসিক


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে নাগরিকদের দেওয়া অভিযোগের ভিত্তিতে নগরীর ২২ নম্বর এনায়েত বাজার ও ১৬ নম্বর ওয়ার্ডের দেবপাহাড় এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। মঙ্গলবার (২৫ আগস্ট) পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখলদারিত্ব উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে নগরবাসীর কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন নাগরিক অভিযোগকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৩ (আনিক-৩)। নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক। এছাড়া আন্দরকিল্লা-মোমিন রোড ও জামালখানে ফুটপাতের একশত দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। সোমবার স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান এর নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। অভিযানকালে নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান, মোমিন রোড ও আন্দরকিল্লা ফুটপাত ও রাস্তা উপর প্রায় ১০০টি অবৈধ টং দোকান উচ্ছেদ করে ফুটপাত সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতের উপর দোকান বসানো ও সর্বসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে মোটরবাইক, ১০টি, সাদিয়াস কিচেন ও জুসবার ৪ টি দোকানসহ ১৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তিনটি টং দোকান জব্দ করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।