প্রকাশ :: ... | ... | ...

হানিফ পরিবহনের ১টি বাস থেকে ৪০,০০০ পিস ইয়াবাসহ চালক ও হেলপার আটক


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধারপূর্বক হানিফ পরিবহনের ১টি বাস জব্দ, বাসের চালক ও হেলপার আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চট্টগ্রাম জেলা কার্যালয়। শনিবার এই তথ্য নিশ্চিত করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে জানিয়ে সহকারী পরিচালক রামেশ্বর দাস বলেন, পরিদর্শক লোকাশিষ চাকমার নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত ১ টা হতে রাত সাড়ে ৩ টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামস্থ মুজাফরাবাদ কলেজের পশ্চিম পার্শ্বে চট্টগ্রাম কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের উপর ঢাকাগামী ঢাকা-মেট্রো-ব-১৫-৭৯৮৩ নম্বরের হানিফ নামীয় যাত্রীবাহী বাস তল্লাশী করে বাসের ব্যাটারী টুল বক্স সংলগ্ন ভিতরের অংশে বিশেষ কায়দায় তৈরী চেম্বারের ভিতর (বক্স সদৃশ) হতেচল্লিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মোঃ হোসেন (৪৬), ড্রাইভার, মোঃ পারবেছ মিয়া (৩৩) হেলপার, গ্রেফতার করা হয় এবং বাসটি জব্দ করা হয়। রামেশ্বর দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোপন অনুসন্ধানে জানা যায়, যাত্রী পরিবহনের আড়ালে হানিফ পরিবহনের এই বাসটি দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে ঢাকা ও চট্টগ্রামে ইয়াবা পাচারে ব্যবহার হয়ে আসছিলো। আসামীদ্বয়ের বিরুদ্ধে পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে পটিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করেন।