প্রকাশ :: ... | ... | ...

ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যাওয়া ট্রাক উদ্ধার


সংযুক্ত ছবি

বোয়ালখালী প্রান্তে কালুরঘাটের ফেরিঘাট থেকে কর্ণফুলি নদীতে ডুবে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে কালুরঘাট এলাকা হতে একটি বেসরকারি সংস্থার ক্রেন দিয়ে ট্রাকটি নদী থেকে তোলা হয়। স্থানীয়ভাবে জানা গেছে, ট্রাকটি লোহাগাড়া উপজেলায় পণ্য খালাস করে নগরী সিএণ্ডবি এলাকায় যেতে কালুরঘাটে ফেরিঘাটে পৌঁছে ফেরির জন্য অপেক্ষা থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি বেইলি দিয়ে ফেরি পল্টন দিয়ে সোজা নদীতে তলিয়ে যায়। ট্রাকটির মালিক পক্ষের মোহাম্মদ ইব্রাহীম জানান, নগরীর সাগরিকা এলাকায় অবস্থিত একটি বেসরকারি সংস্থার ক্রেন ভাড়ায় এনে ট্রাকটি উদ্ধার করা হয়েছে উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে ফেরিঘাট থেকে ট্রাকটি নদীতে পড়ে গিয়েছিল। এ সময় ট্রাক চালক ওসমান(৩৫) গুরুতর আহত হন। তিনি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।