স্বামীর মুখের দুর্গন্ধের অভিযোগ দায়ের স্ত্রীর নিজস্ব প্রতিবেদক স্বামীর মুখের দুর্গন্ধ সহ্য করতে না পেরে স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।স্ত্রীর দাবি তার স্বামীকে বারাংবার বলার পরও মুখের দুর্গন্ধ দূরের জন্য কোন সুরাহা না করায় বাধ্য হইয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি হুবহু তুলে ধরা হলো।বরাবর,অফিসার ইনচার্জশাহরাস্তি থানা, চাঁদপুর।বিষয়ঃ অভিযোগ।অফিসার ইনচার্জশাহরাস্তি থানা, চাঁদপুর।বিষয়ঃ অভিযোগ। বাদীঃ পারভীন আক্তার(৫০), স্বামী- ছেরাগ আলী, সাং- রাগৈ (সুদুর বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর।বিবাদীঃ ১। ছেরাগ আলী (৮০) পিতা- মৃত কালু মিয়া, সাং- রাগৈ (সুদুর বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর।জনাব যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী পারভীন আক্তার (৫০),স্বামী- ছেরাগ আলী, সাং- রাগৈ (সুদুর বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর থানায় হাজির হইয়া এইমর্মে লিখিত অভিযোগ দাখিল করিতেছি যে, বিবাদী আমার স্বামী হয়। বিবাদী প্রতিনিয়ত আমাকেপারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া গালমন্দ করা সহ মারধর করিয়া থাকে। বিবাদীর মুখে প্রচুর দুর্গন্ধথাকায় তাহাকে মুখ পরিষ্কার করার জন্য বলিলেও সে না করিয়া ঘরে থাকে। যাহার দুর্গন্ধে ঘরে থাকাকষ্টসাধ্য হইয়া পড়িয়াছে। আমি বিবাদীকে অনেক চেষ্টা করিয়াও মুখ পরিষ্কার করিতে পারি নাই। আমিইহাতে কোন কথা বলিলে বিবাদী আমাকে গালমন্দ করা সহ মারধর করিয়া থাকে। বর্তমানে বিবাদীরমুখের দুর্গন্ধের ফলে ঘরে বসবাস করা সম্ভবপর হইতেছে না বিধায় উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করাএকান্ত প্রয়োজন। অতএব, উল্লেখিত বিবাদীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত ভাবেঅনুরোধ জানাচ্ছি। বিনীত পারভিন(পারভীন আক্তার)