প্রকাশ :: ... | ... | ...

হাটহাজারী রেনেসাঁ ক্লাবের নতুন কমিটি গঠন


সংযুক্ত ছবি

হাটহাজারী রেনেসাঁ ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাজাহান, সম্পাদক কুতুব মো. সাহাবুদ্দীন সাইফ চট্টগ্রামের হাটহাজারীর অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘রেনেসাঁ ক্লাব’-এর ২০২৬-২৮ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে হাটহাজারী পৌরসভার মেডিকেল গেইট সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এই কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে ক্লাবের প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদ মো. শোয়েব উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির তালিকা পাঠ করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন এই কমিটি আগামী দুই বছর সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। ঘোষিত তালিকায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. শাহাজাহান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কুতুব উদ্দীন চৌধুরী। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. সালাহ উদ্দীন মাহমুদ। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি বাবু সঞ্জয় চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক শাওন চৌধুরী, প্রচার সম্পাদক মো. নাজিম উদ্দীন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বশির আহম্মদ, অর্থ সম্পাদক মো. জামশেদুল হাছান কবির এবং সহকারী অর্থ সম্পাদক আব্দুল্লা আল মামুন। এছাড়া সম্পাদকীয় মন্ডলীতে স্থান পেয়েছেন— ধর্ম বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম, ক্রীড়া ও বিনোদন সম্পাদক সাইফুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক ফরহাদ চৌধুরী বিটু, পাঠাগার সম্পাদক মো. ওলি উল্লাহ এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. ফয়সাল। কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন মো. মুহিতুল ইসলাম, মো. আজিম উদ্দীন আজাদ, মো. দিদারুল আলম ও মো. আব্দুল মুমিন। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি দীর্ঘ তিন দশক ধরে এলাকায় আর্তসামাজিক উন্নয়ন, মা দ ক বিরোধী সচেতনতা এবং ক্রীড়া ও সংস্কৃতির প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নব-নির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনের ঐতিহ্য ধরে রেখে জনকল্যাণমূলক কাজে আরও গতিশীল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।