শিরোনামঃ

চকরিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ৬

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চকরিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ছয়জন যাত্রী আহত হয়েছেন। 
চিরিংগা হাইওয়ে থানার ওসি মো.আরিফুল আমিন বলেন, সকাল সাড়ে ৮টারর দিকে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। বাসটি চকরিয়ার বরইতলীস্থ একতা বাজার (গরুবাজার) এলাকায় পৌঁছালে ইটবোঝাই একটি ট্রাক (ডাম্পার) গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের ছয়জন যাত্রী আহত হন। তবে আহত যাত্রীরা তেমন আঘাতপ্রাপ্ত না হওয়ায় তারা চলে যায়। তাই আহতদের পরিচয় জানা যায়নি।
তিনি আরো বলেন, পরে ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি 
জব্দ করে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ।তিনি আরো বলেন, পরে ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ। 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL