প্রকাশ :: ... | ... | ...

আ.লীগের বিরুদ্ধে দুর্বার যুদ্ধ চালিয়ে পা হারানো ছাত্রদল নেতা সাইফুলকে সন্ত্রাসী বানানোর টার্গেট!


সংযুক্ত ছবি

গত ১৭ বছর আ.লীগের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরে প্রতিবাদ মিটিং মিছিল করার জন্য ক্রসফায়ারের নাটক সাজিয়ে পঙ্গু করে দেন মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে।দল ক্ষমতায় আসার পর হ্যামিলনের বাঁশিওয়ালার মতো হাজার হাজার নেতাকর্মী তাঁর নেতৃত্ব সরব রাজপথে। গত জাতীয় সংসদ নির্বাচনেও কঠোর দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম সাইফ এর নেতৃত্বে নেতাকর্মী।তিনি রাজনীতির পাশাপাশি ব্যবসায়িক হিসেবে দিন দিন সুনাম অর্জন করেছেন।আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী করার জন্য সাধারণ মানুষ ও নেতাকর্মী তাকে চাপ দিচ্ছেন। সে খবর চারদিকে ছড়িয়ে পড়ার থেকে আরেকটি গ্রুপ তাকে সন্ত্রাসী তকমা দিতে বিভিন্ন পথ অবলম্বন করছেন বলে অভিযোগ সাইফুল ইসলাম সাইফের।তিনি বলেন আমি দলের জন্য একটি পা হারিয়েছি।জীবন দিতে প্রস্তুত।রাজনীতির পাশাপাশি ব্যবসা করি।আমার ব্যবসা প্রতিষ্ঠানের সকল ডকুমেন্ট আছে।অহেতুক মিথ্যা ও অপত্য প্রচার করাছে একটি মহল।যারা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে করছেন।আমার বিরুদ্ধে যেসব মামলা আছে সব রাজনৈতিক। রাজনীতি করে রাজপথে ঠেকাতে না পেরে মামলা দিয়ে হয়রানি করছে এবং জনপ্রিয়তার ভাটা ফেলানোর চেষ্টা করছে।আমি আল্লাহর উপর ভরসা করি একমাত্র এবং দেশ নায়ক তারেক রহমান জন্য জীবন দিতে প্রস্তুত আছি। সরেজমিন পরিদর্শনে তাঁর ব্যবসায়িক কর্মকান্ড দেখা যায় ও সাধারণ মানুষ ও নেতাকর্মী বক্তব্য, যতো বাধা অপবাদ আসুক সাইফুল ইসলাম সাইফে আগামীতে নগরের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান ও কাউন্সিলর করে ঘরে ফিরবেন।