বৈচিত্র্যকৃত পাটজাত পণ্য (Diversified Jute Products) উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার(১৬ এপ্রিল) রাজধানীর মতিঝিলস্থ বিজেএমসি আদমজী কোর্ট সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজেজিইএ)-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম পিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজেজিইএ)-এর চেয়ারম্যান কাজী সায়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলএসবিপিসি ও জেপিবিসি (অ.দ.)-এর সহকারী পরিচালক লিটন চন্দ্র রায়, বিজেজিইএ-এর সেক্রেটারি জেনারেল মো. হাসানূল ইসলাম, অফিস এক্সিকিউটিভ মাউসদ আহমেদ এবং অফিস সহকারী বাকী বিল্লাহ খোকন। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের চিফ সায়েন্টিফিক অফিসার ড. এম. এম. আলমগীর সাইয়েদ এবং বিসিক, ঢাকার ডিজাইনার অ্যাসিস্ট্যান্ট চিফ শাহিনা ইসলাম। কর্মশালায় মোট ২০ জন উদ্যোক্তা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার, আন্তর্জাতিক বাজারে এর ক্রমবর্ধমান চাহিদা, আধুনিক উৎপাদন পদ্ধতি এবং মান নিয়ন্ত্রণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ দেশের পাটশিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।