প্রকাশ :: ... | ... | ...

চন্দনাইশে মালবাহী ট্রাকের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে


সংযুক্ত ছবি

সোমবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ বাগিছাহাট বুলার তালুক মক্কা পেট্রোল পাম্পের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে জানা যায়, মহাসড়কের বাগিচাহাট মক্কা পেট্রোল পাম্পের সামনে একটি ট্রলি করে কয়েকজন শ্রমিক কাজ শেষে দোহাজারীতে ফিরছিলেন। এ সময় পিছন থেকে একটি মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দিলে ট্রলিসহ ট্রলিতে থাকা শ্রমিকরা সড়কের বিভিন্ন জায়গায় ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই পিরোজপুর জেলার নাজিরপুর তারা বনিয়া গ্রামের বাসিন্দা আরমান শেখ নামের এক শ্রমিক নিহত এবং ট্রলিতে থাকা ৫-৬ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় আরেক শ্রমিককে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন। এ ঘটনায় আরো একটি মালবাহী ট্রাকের সম্পৃক্ততার কথাও শোনা যায়। বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত ট্রলি এবং ট্রাক উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানায় নিয়ে আসেন এবং নিহতের স্বজনদের লাশ বুঝিয়ে দেন। এ বিষয়ে পরবর্তী আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।